আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৬

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অব্যাহতিতে মহম্মদপুরে আনন্দ মিছিল

মাগুরা প্রতিদিন : বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ সব আসামিকে অব্যাহতি দেওয়ায় মাগুরার মহম্মদপুরে আনন্দ মিছিল করেছে বিএনপি।

সোমবার বিকালে মহম্মদপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত আনন্দ মিছিলে হাজার হাজার দলীয় নেতাকর্মী কর্মী অংশ নেয়।

আনন্দ মিছিলটি মহম্মদপুর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, নহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা যুবদলের সদস্য শরীফ মুসল্লী, ছাত্রদলের সদস্য সচিব রজব আলী প্রমূখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology