আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন

মাগুরা প্রতিদিন : “জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও-পথে নামো, কণ্ঠে ধরো” এই শ্লোগান নিয়ে মাগুরায় উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে।

শুক্রবার সকালে শহরের চৌরঙ্গীমোড়ে উদীচী মাগুরা জেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উদীচী মাগুরা জেলা শাখার সভাপতি কবি বিকাশ মজুমদার, সাবেক সভাপতি ডাক্তার তারিফুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তি, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল সহ অন্যান্যরা।

বক্তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিতে শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology