আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

তামিম হত্যাকাণ্ডে জড়িত মাগুরার তুহিন-আমিরুল গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মুক্তিপণ না পেয়ে স্কুল ছাত্র তামিমকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তুহিন শেখ (৩২) ও আমিরুল (২৫) নামে মাগুরার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তুহিনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চুড়ারগাতীএবং আমিরুলের বাড়ি মাগুরা সদর উপজেলায়।

নিহত তামিম তালুকদার (১১) ফরিদপুরের মধুখালী উপজেলার সে মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে। সে নিজ গ্রামের বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট তামিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনার পর ওই রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মধুখালী থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ১৮ আগস্ট মাগুরার মহম্মদপুর থেকে  তুহিন শেখকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ওইদিন রাতেই মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় স্কুল ছাত্র তামিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে মাগুরা থেকে আমিরুল ইসলাম নামে আরো একজনকে আটক করে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার চুড়ারগাতী গ্রামের তুহিন নামের যুবকটি রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরো কেউ সম্পৃক্ত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology