আজ, রবিবার | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫


প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির


মাগুরা প্রতিদিন | প্রধানমন্ত্রীর ‘বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা পরিষদ’ (পিএসএসি) এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দেশের ওষুধ শিল্পের পথিকৃৎ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশ ত্বরান্বিত করতে

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই ‘বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা পরিষদ’ (পিএসএসি) গঠন করেছেন।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের প্রথম সভায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই নবগঠিত ১১ সদস্যের পরিষদে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কাজ করবেন তিনি।

আব্দুল মুক্তাদির বর্তমানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশের ঔষধ শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে ওষুধের মানোন্নয়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা পরিষদে তার অন্তর্ভুক্তি বেসরকারি খাতের বিশেষ করে ঔষধ এবং উৎপাদনমুখী শিল্পের সমস্যা ও সম্ভাবনাগুলো সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গঠিত এই পরিষদ মূলত দেশে বিনিয়োগের বাধা দূর করা, ব্যবসা সহজীকরণ (Ease of Doing Business) এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে একটি শক্তিশালী ও কাঠামোবদ্ধ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এই অর্জনে দেশের ব্যবসায়ী মহলে এবং ইনসেপ্টা পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়ে বলছেন, তার বিচক্ষণ নেতৃত্ব দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology