আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।

৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর নোমানী ময়দানে বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ।

পরে একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ ও সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সকাল ৮টায় মাগুরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের ফেস্টুন ওড়ানো হয়। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি  আহ্বায়ক আলি আহমেদ, জেলা জামায়াতের আমির এমবি বাকের অংশ নেন।

মাগুরা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি এবং মাগুরার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে মনোজ্ঞ শারীরিক কসরত ও বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করে।

এরপর জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় জেলা অটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উল্লেখযোগ্য।

জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology