আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৭

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত

মাগুরা প্রতিদিন : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা করেছে বিএনপি।

মঙ্গলবার দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গত রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের জবাবে তিনি মঙ্গলবার লিখিতভাবে যে জবাব দিয়েছেন তা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছেন বিএনপির নেতারা। পাশাপাশি
বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে শুধু দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

একই সাথে, টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology