আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগে মহম্মদপুর ইউএনওর অপসারণ দাবি

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানানো হয়।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে বলেন, নীতিমালা অনুসরণ না করে দলীয় একটি পক্ষের সুপারিশে বৈষম্যমূলকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু মিয়া, সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলম প্রমুখ।

বক্তারা ফ্যামিলি কার্ডের জনবল পুনঃনিয়োগ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি বিতরণ এবং ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology