আজ, শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

বিনোদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সমর্থকদের সাথে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। 

আহতদের মধ্যে রাসেল মোল্ল্যা (৩০),ফয়জুর রহমান (৪০) বাবলু শেখ (৩৫) পুলিশ কনস্টেবল  রফিকুল ইসলাম ও এসআই ওহিদুর রহমানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান-উল-ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম এর সমর্থকদের মধ্যে মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড বাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিত শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মোহম্মদ মামুনুর রশীদ বলেন, রাবার বুলেটের আঘাতে আহত হয়ে দুপুরের তিনজন রোগীর হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology