আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক

বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মাগুরায় স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বেতন স্কেল স্থগিত আদেশ প্রত্যাহার, নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে মাগুরার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার ব্যানারে তারা একটি মিছিল নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রনালয়ের স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তিন মাসের মধ্যে ভূমি উপ-সহকারি কর্মকর্তার পদোন্নতি, অফিস সামগ্রী, মটর সাইকেল সরবরাহ, নিরাপত্তা কর্মী নিয়োগসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology