আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় গুলিতে ছাত্রদল নেতা সহ ৪ জন নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় গুলিতে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

নিহত অন্যরা হচ্ছেন জেলার শ্রীপুর উপজেলার গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ এবং মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্যা।

সংঘর্ষ চলাকালে পুলিশের গুলি ও বিক্ষোভকারীদের ইট পাথরের আঘাতে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহত হয়েছেন চার পুলিশ সদস্য এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক রাশেদ খান, করতোয় পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলাম সবুজ এবং এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ইমরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ১ দফা দাবি এবং অবরোধের সমর্থনে মাগুরা শহরের পারনান্দয়ালী এলাকা থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে ব্যাপারী পাড়া মোড়ে ব্রিজের উপর পুলিশ এবং ছাত্রলীগ কর্মীরা তাদের বাঁধা দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বুকে গুলির আঘাতে মারাত্মকভাবে জখম হয় ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি। এ ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। একই স্থানে দুপুর আড়াইটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে ফরহাদ হোসেনের।

অপরদিকে মাগুরার মহম্মদপুর সদরে বিক্ষোভকারীরা থানায় হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আমিনুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র আহাদ মোল্যা এবং সুমন শেখ।

বিক্ষোভকারীরা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটোক, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাসভবনে হামলা ভাংচুর এবং মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় এবং আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ এবং শতাধিক মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology