আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমাণ্ডের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি মু্ক্তিযুদ্ধের অবমাননার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, জহুর-ই-আলম, সরদার ফারুক আহমেদ, আবদুল হাই, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মুতাসিম বিল্লাহ চান, বারিক আনজাম বারকী, আহম্মদ আলী, আরিফ আহমেদ প্রদীপ সহ আরো অনেকে।

বক্তারা, কোটা বাতিল আন্দোলনের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটুক্তি, বঙ্গবন্ধুর মূরাল ভাংচুর ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology