আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় শহীদ মুকুল দিবস পালিত

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিনোদপুর যুদ্ধে শহীদ শ্রীপুর বাহিনী তথা আকবরবাহিনীর বীর মুক্তিযোদ্ধা  জহুরুল আলম মুকুলের ৫২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

শ্যামা প্রসাদের সঞ্চালনায় এ সময় অন্যদের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক, হারুন-অর-রশিদ, শফিউদ্দিন জোয়ারদার, মতিয়ার রহমান, মোশাররফ হোসেনসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিশিষ্ট আলমে দ্বীন মাওলানা শফিকুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানের পূর্বে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধারা শহীদ জহিরুল ইসলাম মুকুল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের যে স্থানে শহীদ হন সে স্থানে শহীদ মুকুলের স্মরণে আলোচনা সভা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় । পরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া ও সহ-অধিনায়ক মোল্লা  নবুওয়াত আলীর কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য স্বাধীনতা যুদ্ধের সময় ৮ অক্টোবর শ্রীপুরের জহুরুল আলম মুকুল মহম্মদপুর উপজেলার বিনোদপুর নামক স্থানে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology