আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রত্যুষে ৩১বার তোপধ্বনী, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকালে শহরের নোমানী ময়দানে ফেস্টুন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

এ সময় মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন শামীম কবির, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পন করা হয়।

অন্যদিকে শহরের ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুলসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology