আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরার চালিমিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে সীমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

তিনি ওই গ্রামের সাবু মোল্যার স্ত্রী।

দূর্ঘটনার সময় বিদ্যুতায়িত স্ত্রীকে রক্ষা করতে গিয়ে সাবু মোল্যাও বিদ্যুতায়িত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধিন সাবু মোল্যা জানান, মঙ্গলবার সকালে সাবু মোল্যা তার স্ত্রী সীমা খাতুনকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি কৃষি জমিতে সেচ দিতে যান। সাবু মোল্যা সেচপাম্প প্রস্তুত করে স্ত্রীকে বৈদ্যুতিক সুইচ অন করতে বলেন। কিন্তু বৃষ্টির পানিতে ভিজে থাকা সুইচে হাত দিতেই সীমা খাতুন বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সীমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology