আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা জেলা জাসদের সাবেক সভাপতি নাসিমুজ্জামানের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: মাগুরা জেলা জাসদের সাবেক সভাপতি, আকবরবাহিনীর অন্যতম বীর মুক্তিযোদ্ধা নাসিমুজ্জামান মিনু শনিবার রাতে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

নাসিমুজ্জামান মিনু অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন।

নাসিমুজ্জামানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই রাতেই জাসদের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর বাসায় যান এবং পরিবারের প্রতি গভীর সহমর্মীতা প্রকাশ করেন।  জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেছেন, বীর মুক্তিযোদ্ধা নাসিমুজ্জামান মিনু আজীবন জাসদ রাজনীতির সাথে জড়িত থেকে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের লড়াই-এ অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ দেশের সাধারণ মানুষের পক্ষে তাঁর লড়াই-সংগ্রামের অবদান সবাই মনে রাখবে।  মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেছেন, নাসিমুজ্জামান মিনু কখনই লোভ বা ব্যক্তিস্বার্থের কাছে পরাজিত হননি। আর তাই মৃত্যুঅব্দি জাসদ রাজনীতিকেই বুকে ধারণ করেছেন।

রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology