আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে থাকা কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাচলের নতুন শহরের ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া একটি পারিবারিক সঞ্চয়পত্র, ১টি গাড়ি ও ২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ১ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

সীমা রহমানের প্লটের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ি, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের মূল্য আছে ৪৯ লাখ ১০ হাজার ৪২৯ টাকা।

আবেদনে বলা হয়, আসামি সীমা রহমান তার স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে।

তদন্তকালে আসামি সীমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে।

মামলাটি তদন্তের স্বার্থে সীমা রহমানের অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া একান্ত আবশ্যক বলে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে দাবি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology