আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিসাম গ্রেফতার

মাগুরা প্রতিদিন: মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোমবার ভোরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা হিসাম  দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গ্রেফতারকালে তার কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। মাগুরা থেকে পুলিশের প্রতিনিধি দলটি পৌঁছলে তাদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি চালানো হবে।

আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে মাগুরা সহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।  

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology