আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা তথ্য অফিসার রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গল্প শুনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

গল্প শুনি অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের সামনে মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করেন জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি, ডেপুটি কমাণ্ডার আবদুর রহমান, আবদুল লতিফ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিশু কর্মকর্তা আহমেদ আল হোসেন, জেলা ভোক্তা অফিসার মামুনুল ইসলাম, শিক্ষা অফিসার মাজেদ রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা মাগুরা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সকলের মধ্যে ছড়িয়ে দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলি সংরক্ষণের দাবি জানায়।

গল্প শোনা এবং আলোচনা শেষে শিক্ষার্থিদের মধ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology