আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দত্তের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দত্তের অষ্টম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে পদাবলী কীর্তনগান ও প্রসাদ বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংস্কৃতিমনা, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষ কুমার দত্ত শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি অগ্রণি ‍ভূমিকা রাখেন।

বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে মাগুরা জেলা রোগী কল্যাণ সমিতি, মাগুরা চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস সমিতি, পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম, কালিবাড়ি, হরিশ দত্ত ফাউন্ডেশন, মাগুরা টাউন হল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন প্রত্যক্ষভাবে।

সকল ধর্ম  বর্ণের মানুষের কাছে জনপ্রিয় মাগুরার বিশিষ্ট সমাজসেবক সন্তোষ কুমার দত্তের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও এলাকার শুভানুধ্যায়িরা অংশ নেন। তারা শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

২০১৪ সালের ১৭ই মার্চ সন্তোষ কুমার দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology