আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাগুরায় বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিবস উপলক্ষে রবিবার ভোরে শহরের নোমানী ময়দানে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে দিনের শুরু হয়। সকাল ৭ টায় বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। পরে ১ মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা আওয়ামী লীগ, জেলা জাসদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ  করা হয়। 

দিবসটি পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন কর‍া হয়। এছাড়াও প্রীতি ফুটবলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। মাগুরা শিশু একাডেমির পক্ষ থেকে সৈয়দ আতর আলি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া মাগুরার অন্যান্য উপজেলা গুলোতেও নানা কর্মসূচি পালিত হয়।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology