আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় যুবলীগের উদ্যোগে ১শত কোরআন খতম ও জাতীয় পতাকা উত্তোলন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ১শত হাফেজের মাধ্যমে কোরআন খতম এবং তাদেরকে নিয়ে ১শত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১২ টায় শহরের চৌরঙ্গী মোড়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সমবায় চত্ত্বরে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology