আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় সংক্ষিপ্ত কলেবরে স্বাধীনতা দিবস পালন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাস প্রভাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় সংক্ষিপ্ত কলেবরে কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ভোরে ৩১ বার তোপধ্বনি, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদ মন্দির এবং উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।

সকাল পৌনে ৭ টায় শহরের নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পন শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নিরাপদ তিনফুট দূরত্বে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম। সেখানে অন্যান্যের মধ্যে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবন্দসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology