আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সের উদ্বোধন করেন।

সকাল ১০ টায় এ কমপ্লেক্সটির উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা জহুর-এ আলম, এলজিইডি’র সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩ তলা ভবন বিশিষ্ট এই কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology