আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখা উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত চেয়ার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানে দুটি চেয়ার স্থাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী অর্থবহ করে তুলতে শুক্রবার সংরক্ষিত চেয়ারের উদ্বোধন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।

শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে এ চেযার স্থাপন করা হয়েছে। যদিও মুক্তিযোদ্ধাদের প্রতি এ সম্মান প্রদর্শন যথেষ্ট নয়। তবুও চেষ্টা করা হয়েছে।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান বলেন, মুক্তিযোদ্ধারা তার কার্যালয়ে কোন সেবা নিতে আসলে এই সংরক্ষিত চেয়ারে আসন গ্রহণ করবেন। এখন থেকে চেয়ার দুটি মুক্তিযোদ্ধাদের জন্যেই সংরক্ষিত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আবুবক্কার মাষ্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology