আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

“সত্যিকারের ভালো মানুষ ছিলেন চিত্রশিল্পী আজিজুর রহমান”

মাগুরা প্রতিদিন ডটকম : সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন আজিজুর রহমান। বিপন্ন ও অসহায় মানুষের পাশে তাঁর উপস্থিতির ঘটনা ছিলো নিত্য নৈমিত্তিক। নিজের পকেটের টাকায় গ্রামের শিশুদের মধ্যে বিলিয়ে বেড়াতেন বই খাতা। শোনাতেন মুক্তিযুদ্ধের গল্প।

বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আজিজুর রহমান স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় উঠে আসে এসব বক্তব্য।

শনিবার বিকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে যৌথভাবে সপ্তক সাহিত্য চক্র এবং পরিবর্তনে আমরাই এ সভার আয়োজন করে।

সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে এ স্মরণসভায় চিত্রশিল্পী আজিজুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষবাবদুল হাকিম বিশ্বাস, পরিবর্তনে আমরাই সংগঠনের প্রধান উপদেষ্টা এড শাখারুল ইসলাম শাকিল, চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না, কবি অনিল দে মনি, গাঙচিল সাহিত্য সংসদের সহ-সভাপতি বলরাম বসাক, মুক্তিযোদ্ধা আবদূর রহমান, রওশন আলী, কবি শিকদার ওয়ালিউজ্জামান, সাংবাদিক রূপক আইচ প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology