আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

সম্প্রীতির বন্ধন ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে-পীযুষ বন্দ্যোপাধ্যায়

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশকে একটি মানবিক এবং সুন্দর মননশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য পূরণে মুক্তিযুদ্ধের চেতনা লালনে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার মাগুরা নোমানী ময়দানে জেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শত বর্ষের পথে বঙ্গবন্ধু এবং সম্প্রীতির বাংলাদেশ-শীর্ষক এই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মুসলিম। পাক্কা মুসলমান। একাত্তরে তিনি স্বাধীনতার ডাক দিলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। এটিই হচ্ছে সম্প্রীতি। আর এই সম্প্রতির দীক্ষা থেকেই বাংলাদেশের সৃষ্টি।

তিনি বলেন, পঁচাত্তরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মানবতাবিরোধী একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা চলেছে। চলেছে একুশ বছর ধরেই।

বাংলাদেশ সম্প্রদায়িকতামুক্তি একটি রাষ্ট্র এবং সেই পরিচয় অক্ষুন্ন রাখতে সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল রাখতে সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান প্রধা্ন অতিথি।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডা. মামুল আল মাহতাব স্বপ্নিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার ঘো্ষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল মমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুসহ আরো অনেকে।

সংলাপ শেষে প্রধান অতিথি পীযুষ বন্দ্যোপাধ্যায় মাগুরা জেলা প্রশাসক এবং মাগুরার দুই সংসদ সদস্যের হাতে সম্প্রীতির স্মারক ক্রেস্ট তুলে দেন।

সংলাপ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মসজিদ মন্দির ও গীর্জার প্রতিনিত্বকারী ধর্মীয় নেতা ও অনুসারিরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology