আজ, বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৩

ব্রেকিং নিউজ :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে পুলিশের রেড এলার্ট অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা ধ্বংসের মুখে মিরুখালীর রায়বাড়ি, বাঁচিয়ে রাখার আকুতি মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায়

মাগুরায় ঈদে ভিজিএফ চালের বদলে টাকা

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩শ টাকা দেওয়ার অভিযোগে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। তবে অনেক উপকারভোগী অভিযোগ করেন, স্লিপ থাকা সত্ত্বেও তারা চাল পাননি। পরিবর্তে তাদের ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। তাদের দাবি, চালের বদলে টাকা নিতে তারা রাজি ছিলেন না, কিন্তু চাপ প্রয়োগ করে তা গ্রহণে বাধ্য করা হয়েছে।

উপকারভোগী সাজেদা বেগম বলেন, “আমরা চাল পাইনি, টাকা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।”

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, চাল কম পড়ায় কিছুজনকে টাকা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান, ভিজিএফের আওতায় চাল দেওয়ার নিয়ম রয়েছে, নগদ দেওয়ার বিধান নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology