আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান অসুস্থ

নিজস্ব প্রতিবেদক : শ্রীপুরবাহিনী তথা আকবরবাহিনীর বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা, শ্রীপুরের খামারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা খোন্দকার আবু হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দিঘীবরাবোতে।

জানা যায়, বেশ কয়েক মাস ধরেই তিনি ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। মাঝে শারীরিক অবস্থার অনেক অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটানা চিকিৎসা চলে। একুট সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়। বর্তমানে অসুস্থ অবস্থায় বাসাতেই আছেন তিনি। তবে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন বর্তমানে তিনি চলাফেরা করতে পারেন না। কথাও ঠিকমতো বলতে পারছেন না। কানেও কম শোনেন।

এদিকে তাঁর চিকিৎসা বাবদ এ পর্যন্ত পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে বলে তাঁর স্ত্রী ও সন্তানেরা জানান। শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসানের সুচিকিৎসার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান মুক্তিযুদ্ধের সময় খুবই সাহসী ভূমিকা পালন করেন। তিনি অধিনায়ক আকবর হোসেনের অত্যন্ত বিশ্বস্ত একজন যোদ্ধা হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। একই সাথে অধিনায়ক আকবর হোসেনের নির্দেশে শ্রীপুরের বিভিন্ন এলাকা বিশেষ করে হিন্দু পল্লীতে লুটপাটকারীদের দমনে সাহসী ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় খোন্দকার আবু হাসানের বাবা সুজায়েত খোন্দকার, চাচা নাজাত খোন্দকারসহ অন্যান্য ভাই সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology