আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

ক্রীড়ালেখক হিসেবে সম্মাননা পেলেন মাগুরার জাহিদ রহমান

মাগুরা প্রতিদিন : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়ালেখক হিসেবে পুরস্কার পেলেন জনপ্রিয় অনলাইন “মাগুরা প্রতিদিন” সম্পাদক জাহিদ রহমান।

একই সাথে সম্মাননা পেয়েছেন সাংবাদিক পরাগ আরমান এবং চিন্ময় সাহা।

শুক্রবার ঢাকার পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা প্রদান করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology