আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার সাবেক এমপি কাজী কামালের জন্মদিন উদযাপন

মাগুরা প্রতিদিন : ১৮ আগস্ট মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের জন্মদিন।

মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে পাশে রেখে জিকিউ গ্রুপের কর্ণধর কাজী সালিমুল হক ১৮ আগস্ট সোমবার নিজের জন্মদিনের কেক কাটছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

কাজী সালিমুল হক কামাল ১৯৫১ সালে ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতিক নিবাস মাগুরায়। তিনি কাজী আকরামুল হকের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ ডিগ্রী অর্জন করেন।

ইকোনো গ্রুপ ও জিকিউ গ্রুপের চেয়ারম্যান কাজী সালিমুল হক কামাল ঢাকা রেনাল্ড সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা।

তিনি ১৯৯৪ সনে মাগুরা-২ আসনের উপ নির্বাচন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology