আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মাগুরা প্রতিদিন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মাগুরায় মানববন্ধন সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে খুচরা সার বিক্রেতারা।

মঙ্গলবার সকালে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, মাগুরা জেলা শাখার ব্যানারে জেলার চার উপজেলা থেকে আগত খুচরা সার ব্যবসায়ীরা মানববন্ধন সমাবেশ করে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের মাগুরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিত বিশ্বাস এবং কোষাধ্যক্ষ আবু জাফর আহমেদ।

পর তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে, ২০২৫ সালে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ সার বিপনন সংক্রান্ত নতুন নীতিমালা প্রণায়ন করা হলেও এ বিষয়ে প্রকৃত খুচরা সার ব্যবসায়ীদের সাথে কোনো প্রকার আলোচনা করা হয়নি। অথচ সার বিক্রয়ের সুযোগ থেকে খুচরা সার বিক্রেতাদের বঞ্চিত করা হলে দেশের সারের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। পাশাপাশি ব্যবসায়ীদেরকেও পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। এ অবস্থায় সারাদেশের প্রায় ৪৪ খুচরা সার ব্যবসায়ী পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী সরকার হিসেবে পরিচিতি পেলেও অন্তবর্তীকালিন সরকারের হাতেই আমরা বৈষম্যের স্বীকার হয়েছি। বিষয়টি অত্যান্ত কণ্ঠের ও বেদনাদায়ক। বিশেষ করে যেখানে রাষ্ট্রের দায়িত্ব দেশের জনগণের কর্মসংস্থান করে দেয়া কিন্তু অন্তবর্তীকালিন সরকার উল্টো আমাদের কর্মহীন অবস্থায় রেখে বিদায় নিয়েছেন।

তারা আরও উল্লেখ করেছেন, “বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিবার পরিজন নিয়ে অত্যান্ত মানবেতর ভাবে জীবনযাপন করছি। এর মধ্যে যদি আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোন পথ থাকবে না। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উক্ত বিষয়গুলো বিবেচনা করে আমাদের কর্মসংস্থান ২০২৫ নীতিমালা পূর্নগঠন স্থগিত ঘোষণা করে আমাদের সার্বিক ব্যবসা পরিচালনা করার জন্য মহোদয়ের নিকট মর্জি হয়।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology