আজ, বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মাগুরায় ঈদে ভিজিএফ চালের বদলে টাকা

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩শ টাকা দেওয়ার অভিযোগে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। তবে অনেক উপকারভোগী অভিযোগ করেন, স্লিপ থাকা সত্ত্বেও তারা চাল পাননি। পরিবর্তে তাদের ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। তাদের দাবি, চালের বদলে টাকা নিতে তারা রাজি ছিলেন না, কিন্তু চাপ প্রয়োগ করে তা গ্রহণে বাধ্য করা হয়েছে।

উপকারভোগী সাজেদা বেগম বলেন, “আমরা চাল পাইনি, টাকা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।”

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, চাল কম পড়ায় কিছুজনকে টাকা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান, ভিজিএফের আওতায় চাল দেওয়ার নিয়ম রয়েছে, নগদ দেওয়ার বিধান নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology