আজ, রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৭

ব্রেকিং নিউজ :

চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 107.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাগুরা প্রতিদিন : মাগুরার সদর উপজেলার চাঁদপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফিরোজ ওই গ্রামের বাসিন্দা ও বিশারত বিশ্বাসের ছেলে।

শনিবার সকালে চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতিও জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ফিরোজ বিশ্বাস কয়েকজনের সঙ্গে মাঠের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা মরদেহটি সড়কের পাশে রেখে সরে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ময়নাতদন্ত সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি কিছুদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology