আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় কলেজ থেকে স্ত্রীকে নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রোববার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অনিক শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার শিবরামপুর গ্রামের জিবলুর রহমানের ছেলে। দূর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে অনিক সদর উপজেলার শত্রুজিতপুর কলেজ থেকে স্ত্রী সুমাইয়াকে নিয়ে মটর সাইকেলে করে গ্রামের বাড়ি শিবরামপুরে ফিরছিলেন। পথে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি তেলবাহি ট্রাকলরির সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। একই সময়ে অপর একটি মটর সাইকেল এবং একটি পিকআপ গাড়ির সঙ্গেও লরিটির ধাক্কা লাগে। এতে অনিক শেখ , সুমাইয়া, স্বপন ও সুজন গুরুতর আহত হয়। ঘটনার পরই তাদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অনিক শেখের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকলরি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology