আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৬

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শালিখার ফটকি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার ফটকি নদীতে মঙ্গলবার অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কুচিয়া ও শিং মাছের ৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

বেসরকারি সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

শালিখার চুকিনগর গ্রামের ফটকি নদীর পাড়ে গঙ্গাস্নান ঘাটে মত্স্য অবমুক্তকরণের আগে এডিআই এর জোনাল ম্যানেজার আলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভির রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম চৌধুরী, গোলাম সারোয়ার জাহান, তানভির আলম প্রমুখ।

এ সময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, মত্স্যজীবিগণ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology