আজ, শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

আবারো সিআইপি নির্বাচিত হলেন মাগুরার কৃতি সন্তান আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় আবারো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হলেন মাগুরার কৃতি সন্তান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

সম্প্রতি এক গেজেটে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওষুধ শিল্পে বিশেষ অবদানের জন্যেই আব্দুল মুক্তাদিরকে সিআইপি নির্বাচিত করা হয়েছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড বাংলাদেশের ওষুধ শিল্পে উৎপাদন, বিক্রয় ও গবেষণা বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। সকলের জন্য সর্বোচ্চ মানসম্মত ওষুধপণ্য উৎপাদন এই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি চার শতাধিক ওষুধপণ্য বাংলাদেশে বাজারজাত করছে। এছাড়াও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লি. ৬০টির অধিক দেশে ওষুধ রপ্তানি করে আসছে।

ওষুধ রপ্তানিতে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি সনদ’ অর্জন করে।

 

 

 

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology