আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পুষ্টি পূরণে মাছ ও সবজি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহরতলীর মোল্লাপাড়ায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সবজি ও মাছ বিতরণ করা হয়েছে।

মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্লা এবং সাবেক ছাত্রলীগ নেতা রাসেল রিমন নিজেদের আবাদকৃত এসব সবজি ও মাছ বিতরণ করেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাপাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে তারা এসব সবজি ও মাছ বিতরণ করেন।

মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মওলার কনিষ্টি পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রাসেল রিমন ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্লা জানান, করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের  পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্যে এ উদ্যোগ নেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইমুন হাসান রনি, দপ্তর সম্পাদক আবির আহম্মেদ ইভান, ছাত্রলীগ নেতা তানজিদ রায়হান আপু, ইলিয়াস মোল্লা, রবিন, তামিমসহ আরো অনেকেই অংশ নেন।

দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology