আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

আবদুল মুক্তাদির ওষুধ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহ-সভাপতি নির্বাচিত হলেন দেশের খ্যাতনামা ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।

সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২৩ মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাচনে নাজমুল হাসান পাপন ফের সভাপতি এবং হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম শফিউজ্জামান মহাসচিব হিসেবে পুননির্বাচিত হয়েছেন। এছাড়া ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ৩১ মার্চ অনুষ্ঠিত ৫০তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত করা হয়।

উল্লেখ্য, আবদুল মুক্তাদিরের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের ওষুধ শিল্পে ভ্যাকসিনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন, বিপনন ও গবেষণা বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করেছে।

বর্তমানে ৬০টিরও অধিক দেশে বিভিন্ন ধরনের মানসম্পন্ন ওষুধ রপ্তানি করে আসছে ইনসেপ্টা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology