আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার দুটি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জাসদ নেতা জাহিদুল আলম

মাগুরা প্রতিনিধি ডটকম : মাগুরার দুটি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম। তিনি শনিবার জাসদ সভাপতি হাসানুল হক ইনুর হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

জাহিদুল আলম বলেন, স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। তাদের সুখ দুখের সময় পাশে থাকার সুযোগ পেয়ে থাকি। তারাও আমাকে ভালবাসে। এই মাগুরার সাধারণ মানুষের জন্যে কিছু করতে পারলে ভাল লাগে।

মনোনয়ন প্রশ্নে তিনি বলেন, ১৪ দলীয় জোট যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে জাসদ কাজ করবে। কিন্তু অবশ্যই তাকে স্বাধীনতার পক্ষের এবং রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি হতে হবে। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে জেলা জাসদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology