আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৫

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

অতঃপর ক্ষুধার কাছে_হাফিজ রহমান

মাগুরা প্রতিদিন ডটকম : প্রকৌশলী মো. হাফিজুর রহমান। জন্ম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে। তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক।

সখের বশে লেখালেখি করেন। লেখক নাম হাফিজ রহমান। তার প্রকাশিত কাব্য ৬টি, গল্পের বই ১টি। মাগুরা প্রতিদিনের পাঠকদের জন্যে তা লেখা কবিতা উপস্থাপন করা হলো-

অতঃপর ক্ষুধার কাছে

কতটা জলাঞ্জলি দিয়ে আগুন হয়ে এসেছি
কতটা বিভ্রম আর কষ্ট পেরিয়ে অমর হলাম
আমাকে দেখতে যেন বুড়ো বটবৃক্ষ তেপান্তরে
কতবার নদীজলে ডুবে যেতে বজ্রাহত হয়ে আমি
কতবার শুন্য হতে চিৎকার শুনি- পালাও জীবন থেকে!

অথচ আমি স্থাণু বসে থাকি,
বটের ঝুরির মতো আমার চারপাশে দৃঢ় হয়ে বসে,
স্নেহে প্রেমে বাৎসল্যে,
আরও কত প্রলোভনে কেবলই গ্রন্থিত করে।

যখন  বাতাস আসে,
সুদৃঢ় বাঁধনে কোন অক্টোপাস কিম্বা
অদৃশ্য চুম্বক নির্বিকার সেঁটে নেয় অস্তিত্বে তার,
আমার নিজস্বতা বিলীন হয়ে যায়।
কাম, ক্রোধ, বাৎসল্য পিছনে ফেলি,
একমাত্র পরাজয় অতঃপর ক্ষুধার কাছে!

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology