আজ, মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৩

ব্রেকিং নিউজ :
চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ

ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা

মাগুরা প্রতিদিন: ঈদ উপলক্ষে বরাদ্দকৃত অর্থ বণ্টনের বিষয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত আলম শেখ আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চর চৌগাছি গ্রামের একটি মসজিদের সামনে তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বিকেলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ পাওয়া নগদ অর্থ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোর ওপর। অভিযোগ রয়েছে, অন্যান্য ইউনিয়নে অর্থ বিতরণ করা হলেও আমলসার ইউনিয়নে ঈদের আগে কোনো অর্থ দেওয়া হয়নি।

এ বিষয়টি সামনে এনে গত ২৯ মে আলম শেখের ছেলে সজিব শেখ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি আমলসার ইউনিয়নের বরাদ্দের বিষয়ে জানতে চান। ওই পোস্টের পর থেকেই স্থানীয় বিএনপির ভেতরে উত্তেজনা তৈরি হয়।

দলীয় একাধিক সূত্রের দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলম শেখ ও তার ছেলেকে ‘শায়েস্তা’ করার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই আলম শেখ ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।

আহত আলম শেখ অভিযোগ করেন, হিরো চেয়ারম্যানের নির্দেশে ওয়ার্ড বিএনপি সভাপতি নুরল মণ্ডলের উপস্থিতিতে তাজু, তাফিন, রিয়াজ, লিটনসহ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

তিনি বলেন, “আমার ছেলে ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকেই আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। শেষ পর্যন্ত আমাকে মারধরের শিকার হতে হলো।”

অভিযুক্ত বদরুল আলম হিরো অবশ্য হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “ছেলে অন্যায় কথা লিখেছে, সে কারণে কর্মীরা ক্ষুব্ধ ছিল। তবে ছেলের জন্যে বাবার উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology