আজ, বৃহস্পতিবার | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৬

ব্রেকিং নিউজ :
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন শালিখার উজগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মাগুরায় দেড় কোটি টাকার কেলেঙ্কারি কাণ্ডে ৮ মাস অপসারিত অধ্যক্ষ শ্যামল বেতন তুলছেন নিয়মিত

এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা প্রতিদিন : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মাগুরা জেলায় ২৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সারাদেশের চিত্রও উদ্বেগজনক—নিয়মিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশই এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে জানা গেছে।

প্রতিবছর পাবলিক পরীক্ষায় নিবন্ধন করেও কিছু শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ না নেওয়ার প্রবণতা থাকলেও এ বছর এই হার অস্বাভাবিকভাবে বেশি বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল। তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। ফলে নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৮ হাজার ৭৬০ জন। অর্থাৎ ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করার পরও পরীক্ষার দিন অনুপস্থিত থাকার বিষয়টি সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।

যশোর শিক্ষা বোর্ডের অধিন খুলনা বিভাগের ১০ জেলায় অনুপস্থিতির চিত্রও উল্লেখযোগ্য। এর মধ্যে মাগুরা জেলায় ২৫০ জন, খুলনায় ৬৫২ জন, বাগেরহাটে ২৫২ জন, সাতক্ষীরায় ৩৯১ জন, কুষ্টিয়ায় ৪১০ জন, চুয়াডাঙ্গায় ২৪৬ জন, মেহেরপুরে ১১২ জন, যশোরে ৪৭৩ জন, নড়াইলে ১৫৫ জন এবং ঝিনাইদহে ৪৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাতেও দেখা গেছে, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও তাদের মধ্যে ২৩ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

শিক্ষাবিদদের মতে, ঝরে পড়া, আর্থিক সংকট, কোচিং নির্ভরতা, অনাগ্রহ এবং কর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়ার মতো নানা কারণ এই অনুপস্থিতির পেছনে থাকতে পারে। তারা বলছেন, মাগুরাসহ সারাদেশে এ প্রবণতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology