আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৪

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখে রেললাইন হবে-প্রেস সচিব

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 94.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাগুরা প্রতিদিন : কবি যে বাড়িতে জন্মেছেন সেই বাড়িটি অক্ষত রেখেই রেললাইন নির্মাণ করা হবে বলে কবি পরিবারকে আশ্বস্ত করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের মধ্য দিয়ে ব্রডগেজ রেল লাইনের নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় ওই গ্রামে রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়িতে যান এবং কবির বসতভিটা সুরক্ষার বিষয়ে রেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে নিয়ে কবির বসতভিটার সুরক্ষা বিষয়টি কবি পরিবারকে জানান তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। কেউ বানচালের চেষ্টা করলেও সম্ভব হবে না।

নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। উৎসবমুখর নির্বাচন করতে লেবেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology