মাগুরা প্রতিদিন : গোপালগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়া সুবর্ণা শিকদার (ঠাকুর)কে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ জনের তালিকায় তার নাম আসে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় তাকে কাশিয়ানী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
তবে সুবর্ণা ঠাকুর দাবি করেছেন, আওয়ামী লীগের ওই কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল এবং তিনি কখনো সক্রিয়ভাবে দলটির রাজনীতিতে যুক্ত ছিলেন না।
এ ঘটনায় স্থানীয় বিএনপির একাংশ হতাশা প্রকাশ করলেও অন্য অংশ এটিকে দল সম্প্রসারণের কৌশল হিসেবে দেখছে।