আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

চাকরি কোটা ইস্যু: মাগুরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন : কোটা সংস্কার আন্দোলনের স্লোগানে নিজেদের রাজাকার পরিচয়ে স্বাধীনতা বিরোধী গোষ্ঠির দম্ভোক্তি প্রকাশের প্রতিবাদ এবং জনদূর্ভোগ না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহারাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ অন্যান্যরা।

কোটা সংস্কার আন্দোলনে সুযোগ সন্ধানী জামাত শিবিরের কর্মীদের অংশগ্রহণ, পরিকল্পিত উপায়ে জনদূর্ভোগ সৃষ্টি এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও স্লোগানকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি বৃৃদ্ধাঙ্গুলি বলে উল্লেখ করে বক্তব্য দেন বক্তারা।

শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদূর্ভোগ না বাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ, সরকারি চাকরীতে অন্তর্ভূক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology