আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৯

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই

মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির নেতা এম এ আউয়াল (৭৮) আর নেই।

সোমবার রাত ১১টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার জানাজা শেষে মাগুরা সদর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ায় তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত হাইস্কুল-কলেজ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।

এম এ আউয়ালের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মৃত্যুকালে এম এ আউয়াল স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষা বিস্তার ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেই শেষবারের মতো তাঁকে বিদায় জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology