আজ, বুধবার | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন:  বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) মাগুরা পুলিশ লাইন্স মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ খেলার আয়োজন করেন পুলিশ সুপার মাগুরা মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। খেলায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচ উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং দলগত মনোভাব আরও সুদৃঢ় হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পুলিশ সুপার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নববর্ষ ১৪৩৩ আমাদের জীবনে নতুন আশা, উদ্দীপনা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।” তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং নববর্ষের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology