আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

নাসিরুদ্দিন পাটোয়ারির নামে আদালতে মানহানির মামলা দায়ের

মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিরুদ্ধে মানহানির মামলা করেছে জাতীয়তাবাদী যুবদল, মহানগর (দক্ষিণ) শাখার সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আদালত মামলাটির তদন্তে মহানগর গোয়েন্দা বা ডিবিকে নির্দেশ দিয়েছে।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার এই মামলার আবেদন করা হয়।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন যুবদলের আরেক নেতা কাজী মুকিতুজ্জামান।

মামলার আবেদনে বলা হয়, গত শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে যুবদল নেতা নয়নকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটোয়ারি ।

মামলার এজহারে বলা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের সন্তান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology