আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মহম্মদপুর ইউএনওকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ওই উপজেলায় কর্মরত সাংবাদিকেরা।

বৃহস্পতিবার সকালে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারকে বিদায় সংবর্ধনা দেন তারা।

এ উপলক্ষ্যে স্থানীয় প্রেসক্লাব সম্মেলন কক্ষে দৈনিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়দিন এবং গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস.আর.এ. হান্নানের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদনাম আকিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, তথ্যসেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দায়িত্ব পালনকালে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে স্থানীয় সাংবাদিকেরা সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

৯ মাস ৭ দিন দায়িত্ব পালনের পর তিনি যশোর জেলার চৌগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology