আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মহম্মদপুরে নদীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শ্বে থানা সংলগ্ন মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। 

 পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মধুমতি নদীর ওই এলাকায় গিয়ে ভাসমান গলিত মরদেহ ভেসে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে মহম্মদপুরটি দেখতে পায়। পরে খবর পেয়ে মাগুরা সিআইডি, ঝিনাইদহ থেকে পিবিআই ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারদেহটি অন্তত একমাস পূর্বে দুরের কোনো এলাকা থেকে ভেসে আসছে বলে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology